অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন

নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে ২ মিনিটে যাচাই করুন, সম্পূর্ণ ফ্রি।

জন্ম নিবন্ধন যাচাই করতে এখন আর ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিসে দৌড়াতে হয় না। সরকারের নিজস্ব eVerify BDRIS (bdris.gov.bd) পোর্টাল থেকেই মোবাইলে বা কম্পিউটারে দিয়ে মাত্র ২ মিনিটে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করা যায়। শুধু নিবন্ধন নম্বর আর জন্ম তারিখটা হাতের কাছে রাখলেই হলো। এই পেজে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখানো আছে, শুরু থেকে যাচাই কপি ডাউনলোড করা পর্যন্ত।

জন্ম নিবন্ধন যাচাই করতে কী কী লাগবে?

Jonmo nibondhon jachai করার আগে দুটি তথ্য হাতের কাছে রাখুন:

  • জন্ম নিবন্ধন নম্বর (১৭ ডিজিট) আপনার সনদে ১৭ সংখ্যার একটি নম্বর থাকবে। যদি পুরোনো সনদে ১৩ ডিজিট থাকে, তাহলে শুরুতে আপনার জন্ম সাল (৪ ডিজিট) যোগ করুন তাহলে ১৭ ডিজিট হয়ে যাবে।
  • জন্ম তারিখ (YYYY-MM-DD ফরম্যাটে) উদাহরণ: জন্ম তারিখ ১৫ আগস্ট ২০০০ হলে লিখতে হবে 2000-08-15।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ধাপসমূহ

নিচের ফর্মে আপনার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে বাটনে ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে সরকারি BDRIS ওয়েবসাইটে চলে যাবেন। শুধু ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করলেই জন্ম সনদের তথ্য দেখতে পাবেন।

০ / ১৭ ডিজিট
সরকারি সাইটে যাবে :YYYY-MM-DD

সরকারি সাইট নতুন ট্যাবে তথ্যসহ খুলবে, শুধু ক্যাপচা পূরণ করে Search চাপুন।

উপরের ফর্মের:

  • "জন্ম নিবন্ধন নাম্বার" ঘরে আপনার ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর লিখুন।
  • "জন্ম তারিখ" ঘরে YYYY-MM-DD ফরম্যাটে তারিখ লিখুন। যেমন: ১৫ আগস্ট ২০০০ → 2000-08-15
  • "জন্ম নিবন্ধন যাচাই" বাটনে ক্লিক করুন, সরকারি ওয়েবসাইটে তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
  • নতুন পেজে শুধু ক্যাপচা সমাধান করে Search বাটনে ক্লিক করুন।

এছাড়াও নিচের ৫টি ধাপ অনুসরণ করলে যেকোনো ব্যক্তির birth certificate online check মাত্র ২ মিনিটেই করা সম্ভব।

ধাপ ১ – সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন

মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজার খুলুন। অ্যাড্রেস বারে টাইপ করুন https://everify.bdris.gov.bd

অথবা গুগলে "everify bdris gov bd" লিখে সার্চ করুন এবং প্রথম ফলাফলে ক্লিক করুন। এটিই জন্ম নিবন্ধন আবেদন, যাচাই ও সংশোধন করার বাংলাদেশ সরকারের অফিসিয়াল BDRIS পোর্টাল, যেখানে দেশের সকল নাগরিকের জন্ম তথ্য সংরক্ষিত আছে।

ধাপ ২ – ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর দিন

ওয়েবসাইটে প্রবেশ করলে "Birth Registration Number" নামের একটি ঘর দেখবেন। এখানে আপনার জন্ম সনদ থেকে দেখে হুবহু ১৭ ডিজিটের নম্বরটি লিখুন।

Birth Registration Number ফিল্ডে ১৭ ডিজিটের জন্ম সনদ নম্বর লিখতে হবে

ধাপ ৩ – জন্ম তারিখ YYYY-MM-DD ফরম্যাটে লিখুন

"Date of Birth" ঘরে আপনার জন্ম তারিখ লিখুন। অবশ্যই YYYY-MM-DD ফরম্যাট মেনে চলুন। এছাড়া মাস বা তারিখ এক সংখ্যার হলে তার আগে একটি শূন্য দিতে হবে।

Date of Birth ফিল্ডে YYYY-MM-DD ফরম্যাটে Date of Birth প্রদান করতে হবে

ধাপ ৪ – ক্যাপচা সমাধান করুন

তারিখ লেখার পর একটি ছবিতে গণিতের সমস্যা দেখবেন। যেমন "3 + 5 = ?"। উত্তরটি নিচের ফাঁকা ঘরে লিখুন।

গাণিতিক ক্যাপচা সমাধান করে নিচের answer ফিল্ডে উত্তর লিখতে হবে

প্রতিটি সেশনে ক্যাপচা আলাদা হয়, তাই ভালো করে দেখে পূরণ করুন। ভুল ক্যাপচা দিলে তথ্য দেখাবে না।

ধাপ ৫ – Search বাটনে ক্লিক করুন

তিনটি ঘর সঠিকভাবে পূরণ করার পর "Search" বাটনে ক্লিক করুন।

অনলাইনে জন্ম তথ্য দেখার জন্য ফর্ম ও Search বাটনে ক্লিক করতে হবে

সব তথ্য সঠিক থাকলে আপনার সামনে নিচের তথ্যগুলো দেখাবে:

  • নিবন্ধনকারীর নাম (বাংলা ও ইংরেজি)
  • পিতার নাম ও মাতার নাম
  • জন্ম তারিখ ও জন্মস্থান
  • নিবন্ধন অফিসের তথ্য
জন্ম সনদ অনলাইন কপি স্ক্রিনে প্রদর্শিত হয়েছে

এই তথ্যগুলো আপনার হাতে থাকা সনদের সাথে মিলিয়ে দেখুন। সব মিললে নিশ্চিত হবেন আপনার ডিজিটাল জন্ম সনদ বৈধ ও সক্রিয়।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করবেন কীভাবে?

BDRIS পোর্টালে সরাসরি "Download" বাটন নেই। তবে দুটি সহজ পদ্ধতিতে জন্ম নিবন্ধন যাচাই কপি PDF DOWNLOAD করা যায়।

কম্পিউটারে ডাউনলোড পদ্ধতি

তথ্য দেখার পর কীবোর্ডে Ctrl + P চাপুন। একটি print dialog খুলবে। সেখানে "Destination" বা "Printer" অপশনে "Save as PDF" বা "Microsoft Print to PDF" সিলেক্ট করুন। এরপর "Save" বা "Print" বাটনে ক্লিক করলে ফাইলটি আপনার পছন্দের ফোল্ডারে সেভ হয়ে যাবে

কম্পিউটারে জন্ম সনদ কপি ডাউনলোড করতে Save as PDF সিলেক্ট করে Save বাটনে ক্লিক করতে হবে

মোবাইলে ডাউনলোড পদ্ধতি

Chrome browser (Android): ব্রাউজারের উপরে ডান কোণে ⋮ (তিন ডট) → Share → Print → Printer হিসেবে "Save as PDF" সিলেক্ট করুন তারপর Download বাটনে ক্লিক করুন।

মোবাইল দিয়ে জন্ম সনদ অনলাইন কপি ডাউনলোড করতে three dot এ ক্লিক করুন
Three dot আইকনে ক্লিক করুন
জন্ম সনদ ডাউনলোড করতে ডানপাশে শেয়ার আইকনে ক্লিক করতে হবে
ডানপাশে শেয়ার আইকনে ক্লিক করুন
নিচে Print বাটনে ক্লিক করলে নতুন পেজে জন্ম সনদ অনলাইন কপি ডাউনলোড করার অপশন আসবে
নিচে Print বাটনে ক্লিক করুন
PDF Download বাটনে ক্লিক করলে জন্ম সনদ যাচাই কপি ডাউনলোড হয়ে যাবে।
PDF Download বাটনে ক্লিক করুন

এই যাচাই কপিটি পাসপোর্ট আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ভোটার আইডি আবেদনসহ বিভিন্ন সরকারি কাজে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।

কেন জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করা জরুরি?

অনেকেই মনে করেন সনদ হাতে আছে তো আর কী দরকার। কিন্তু জন্ম নিবন্ধন অনলাইন চেক করা জরুরি কারণ:

১. নকল সনদ শনাক্ত করতে: বর্তমানে ডিজিটাল টুলস দিয়ে নকল সনদ তৈরি সহজ হয়ে গেছে। অনলাইনে যাচাই করলে নিশ্চিত হওয়া যায় সনদটি আসল।

২. ডিজিটাল স্ট্যাটাস জানতে: পাসপোর্ট, ভোটার আইডি, স্কুলে ভর্তি, সব জায়গায় এখন ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলক।

৩. তথ্যে ভুল ধরতে: অনেকের সনদে নাম বা তারিখে ভুল থাকে। আগে থেকে অনলাইনে চেক করলে প্রয়োজনীয় সংশোধন করার সুযোগ পাওয়া যায়।

৪. ভোটার আইডি তৈরিতে: জন্ম সনদের তথ্যের ভিত্তিতে ভোটার আইডি কার্ড তৈরি হয়, তাই আগে থেকে যাচাই করা বুদ্ধিমানের কাজ।

সাধারণ সমস্যা ও সমাধান

সমস্যা ১: No Record Found দেখাচ্ছে

এটি সবচেয়ে বেশি দেখা যাওয়া সমস্যা। এর পেছনে সাধারণত ৪টি কারণ থাকে।

কারণসমাধান
জন্ম তারিখ ভুল ফরম্যাটেYYYY-MM-DD ঠিক করে লিখুন, মাস-দিনে 0 যোগ করুন
নিবন্ধন নম্বরে ভুল ডিজিটসনদ থেকে দেখে একে একে মিলিয়ে নিন
সনদ ডিজিটাল হয়নিইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে যোগাযোগ করুন
নতুন সংশোধন করা হয়েছেকয়েক দিন অপেক্ষা করে আবার চেষ্টা করুন

সমস্যা ২: Request Timeout

কারণ: BDRIS সার্ভার সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। হাজার হাজার মানুষ একসাথে ব্যবহার করেন।

সমাধান:

  • সন্ধ্যা ৬টার পর বা রাতে চেষ্টা করুন। তখন সার্ভার অনেকটাই ফাঁকা থাকে
  • মোবাইল ডেটার বদলে Wi-Fi ব্যবহার করুন
  • বারবার refresh না করে ২–৩ মিনিট অপেক্ষা করুন

সমস্যা ৩: জন্ম নিবন্ধন নম্বর হারিয়ে গেছে

সমাধান: স্কুলের সনদপত্র, পুরোনো কাগজপত্র বা জাতীয় পরিচয়পত্রে নম্বর খুঁজুন। না পেলে নিকটস্থ ইউনিয়ন পরিষদে নাম ও জন্ম তারিখ দিয়ে গিয়ে ভলিউম বই থেকে বের করতে পারবেন।

সমস্যা ৪: তথ্য ভুল দেখাচ্ছে

সমাধান: সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনে "তথ্য সংশোধন" আবেদন করুন। অথবা BDRIS পোর্টাল থেকে অনলাইনে সংশোধনের জন্য আবেদন দেওয়া যায়।

FAQ

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার অফিসিয়াল ওয়েবসাইট কোনটি?
বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট হলো everify.bdris.gov.bd । এখানে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্য তথ্য যাচাই করা যায়।
শুধু জন্ম তারিখ দিয়ে কি জন্ম নিবন্ধন যাচাই করা যায়?
না। শুধু জন্ম তারিখ দিয়ে সম্ভব নয়। অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং সঠিক জন্ম তারিখ দুটোই লাগবে।
জন্ম নিবন্ধন যাচাই করতে কোনো ফি লাগে?
না, সম্পূর্ণ বিনামূল্যে। everify.bdris.gov.bd-তে গিয়ে ফ্রিতে jonmo nibondhon online check করা যায়।
মোবাইল দিয়ে কি জন্ম নিবন্ধন যাচাই করা যায়?
হ্যাঁ, মোবাইলের যেকোনো ব্রাউজার (Chrome, Firefox, Samsung Internet) দিয়ে everify.bdris.gov.bd ভিজিট করে jonmo nibondhon check করা যায়।
YYYY-MM-DD মানে কী?
এটি জন্ম তারিখের একটি নির্দিষ্ট ফরম্যাট। YYYY = সাল (যেমন 2003), MM = মাস (যেমন 07), DD = তারিখ (যেমন 05)। সম্পূর্ণ লেখা হবে 2003-07-05 ।

শেষ কথা

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা এখন আর কঠিন কিছু নয়। সঠিক ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর আর YYYY-MM-DD ফরম্যাটে তারিখ দিলে everify.bdris.gov.bd থেকে মুহূর্তের মধ্যে জন্ম তথ্য যাচাই করা যায়।

যাচাই শেষে PDF ডাউনলোড করে রেখে দিন। ভবিষ্যতে স্কুল ভর্তি, পাসপোর্ট বা ভোটার আইডির সময় কাজে আসবে। আর যদি সনদ এখনও ডিজিটাল না হয়ে থাকে, আজই নিকটস্থ ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। কারণ ডিজিটাল জন্ম সনদ ছাড়া আধুনিক বাংলাদেশে অনেক কাজই আটকে যায়।

আরও যা কাজে লাগবে